নির্বাচনের দিনেও শাসক বিরোধী সংঘর্ষ!

মালদহঃ নির্বাচনী আবহে আবারও উত্তপ্ত মালদহ । কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল মালদহের কালিয়াচকের নওদা যদুপুর ।

অভিযোগ করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথ দখলের চেষ্টা করেন বকুল শেখের ভাই রাজু শেখ । সেই সময় প্রতিরোধ গড়ে তোলে কংগ্রেস । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ঘটনাস্থলে গুলিও চলেছে । গুলি চালানোর ঘটনায় রাহুল শেখ নামে এক যুবক আহত । তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।

সে সময় নওদা যদুপুরের কলিমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ভোটকর্মীরা আতঙ্কে বুথ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । তাঁদের আটক করে ফের বুথে নিয়ে যান কংগ্রেস কর্মীরা । রাস্তায় বাঁশ নিয়ে দাঁপাদাপি চলছে বলেও সুত্রের খবর । স্থানীয়দের অভিযোগ ঘটনায় পুলিশ নির্বিকার ছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube