সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির এসপি অফিস কর্মসূচি

বসিরহাট সাব ডিভিশনে চলছে লাগামছড়া সন্ত্রাস । সার্বিক রাজ্যজুড়ে ভোটের নামে প্রহসন এবং সন্দেশখালি নেজাট মন্ডল সভাপতি সহ মোট ৬ জন ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ উঠল শেখ শাহজাহানের বিরুদ্ধে ।

এই ৬ জন অপহরণকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ আনা হয় । পাশাপাশি বসিরহাট সাব ডিভিশন জুড়ে প্রত্যেকটি বুথে চলছে ছাপা সন্ত্রাস । রাস্তায় ভোটারদের হুমকি দেওয়া হয় । এই ঘটনার প্রতিবাদে আজ বেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ বসিরহাট এসপি অফিস ঘেরাও করে বসে পড়ে বিক্ষোভ স্লোগান দেওয়া হয় পুলিশের বিরুদ্ধে ।

তারপর পাঁচজনের একটি প্রতিনিধি দল গিয়ে এসপি জবি থমাসের সাথে কথা বলেন । উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তাপস ঘোষ ও বসিরহাট জেলার অবজারভার অর্চনা মজুমদার সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube