আজ শনিবার, রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন । আর তাতেই উঠছে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ । দিকে দিকে নজরে পড়ছে বিক্ষুব্ধ জনতা ! প্রতিবাদে ব্যালট বাক্সই জলে ফেলে দিল বিজেপি সমর্থিত গ্রামবাসীরা ।
আরামবাগের ধামসা এলাকার ঘটনা । একটি নয় দু’টি ব্যালট বাক্স ভাসছে জলে । ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় । বিজেপির অভিযোগ ১৪১ নম্বর বুথে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা দিতে শুরু করে । আর তার জেরেই শুরু হয় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ।
পরে বুথে থাকা দু’টি ব্যালট বাক্স তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দেয় বিজেপি সমর্থিত গ্রামবাসীরা । তাদের অভিযোগ, বুথে নেই কোনও সশস্ত্র বাহিনী । তার জেরেই এই গন্ডগোল শুরু হয় । যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

