বীরভূম: নির্বাচনের দিনেও সন্ত্রস্ত বাংলা । বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাজচন্দ্রপুর ১৪৭ নং বুথকেন্দ্রে দুষ্কৃতীদের বেলাগাম তাণ্ডব চলল ।
বুথের ভিতরে ঢুকে প্রথমে ছাপ্পা মারতে শুরু করে দুষ্কৃতীরা । তারপর ব্যালট বাক্স মাথায় করে নিয়ে বাকি ব্যালটগুলো ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয় ।
পাশাপাশি জানা গিয়েছে, ময়ূরেশ্বর কোটাসুর রাস্তার উপর অর্থাৎ বুথের সামনে দু’টি বাইক ভাঙচুর করা হয়েছে । তাদের মধ্যে একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে । ঘটনাস্থলে রয়েছ কেন্দ্রীয় বাহিনী । আপাতত ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে সেই স্থানে । বুথে আতঙ্কিত মহিলা ভোট কর্মীরা কাঁদছেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

