নির্বাচনের দিনেও সন্ত্রস্ত বাংলা । হুগলিতে চলল গুলি । যার জেরে গুলিবিদ্ধ হলেন নির্দল প্রার্থীর এজেন্ট । ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের আরান্ডির সাতমাসা এলাকার ২৭৩ নম্বর বুথে ।
এদিন অভিযোগ উঠছে, নির্দল প্রার্থী জাহানারা বেগমের এজেন্টকে গুলি করা হয়েছে । গুলি করার অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা । গুলিবিদ্ধ ওই এজেন্টের নাম কায়মুদ্দিন মল্লিক ।
সুত্র মারফত জানা গিয়েছে বুথে যাওয়ার পথে গুলি করা হয় তাঁকে । সন্ত্রাসের এই অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে । যদিও শাসকদলের প্রার্থীর অভিযোগ বোমাবাজির ঘটনায় তার ছেলে আহত হয়েছে । তার চোখে আঘাত লাগায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

