ভোট শুরু হবার আগেই ভোট কেন্দ্র থেকে দুষ্কৃতীরা ব্যালট পেপার ছিনতাই করে পালাল । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুরে ১৬৮ নম্বর বুথে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । পোলিং অফিসার নিতাই অধিকারি জানিয়েছেন, ঘটনার পরই তিনি গোয়ালপোখর বিডিও এবং সেক্টর অফিসারকে জানিয়েছেন । বিজেপির পক্ষ থেকে ভোট বাতিলের দাবি জানান হয়েছে ।
সূত্রের খবর, ভোট কর্মীরা সন্ধ্যা নাগাদ দুই রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে গোয়ালপোখর থানার ১৬৮ নম্বর সাহাপুর বুথে পৌঁছন । শুক্রবার রাত্রি ১০টা নাগাদ পোলিং অফিসার নিতাই অধিকারি ব্যালট পেপার সিল, ছাপ্পর মারার সময় কয়েকজন বুথের ভেতর ঢুকে আলাপচারিতা শুরু করেন । সেই আলাপচারিত চলাকালীন কয়েকজন তার কাছ থেকে ব্যালোট পেপার ছিনিয়ে নিয়ে চলে যায় । এই ঘটনায় তারা হতচকিত হয়ে পড়েন । নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীরা তাদের কোন রকম বাধা দেয়নি বলে অভিযোগ করা হয়েছে ।
বিজেপি সাহাপুর মন্ডল সভাপতি সরজিৎ বিশ্বাস ঘটনার পরই বুথে পৌছে গিয়ে মোবাইলে ছবি তোলেন । এই ছবি ভাইরাল হওয়ার পরই হইচই পড়ে যায় । বিজেপি নেতা বুথে পৌঁছন । তারা ভোট বাতিলের দাবিতে সোচ্চার হন । পোলিং অফিসার নিতাই অধিকারি জানিয়েছেন, একশ মতন ব্যালোট পেপার ছিনতাই করে নিয়ে গিয়েছেন দুষ্কৃতীরা । তারা নিজেদের কোন পরিচয় দেননি । ঘটনাটি সেক্টর অফিসার এবং গোয়ালপোখর বিডিওকে জানিয়েছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

