রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচন হওয়ার বহু আগে থেকেই রক্তে ভেসেছে বাংলা । রোজই হিংসার মুখে পড়েছে গ্রাম বাংলা । খালি হয়েছে বহু মায়ের কোল । এর কারণ শুধুই ভোট । শুধুই জেতার খিদেতে প্রাণ গেছে বহু মানুষের । শুধু তাই নয় প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারও চালিয়েছেন বেশ । তবে এবার ভোট চেয়ে নেওয়ার বিষয়টা বেশ কিছু আলাদা ।
ভোট কিনতে আদিবাসীদের দেওয়া হচ্ছে নগদ টাকা। বিলি করা হচ্ছে নতুন শাড়ি, কাপড়। নির্বাচনী বিধি ভেঙে ভোটারদের টাকা ও শাড়ি দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। ঘটনাটি বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের বেলগড়িয়া গ্রামে। ওই সংসদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবির। তার স্ত্রী বদরুন্নেসা খাতুন মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বিদায়ী প্রধান। গতকাল বিকেলে হুমায়ুন কবির তার নির্বাচনী এলাকা বেলগড়িয়া গ্রামে আদিবাসী ভোটারদের টাকা ও শাড়ি বিলি করছেন। এদিকে টাকা ও শাড়ি বিলি করার ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ূন কবির।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

