নির্বাচনী আবহে সরগরম বাঁকুড়া

রাত পোহালেই সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও পঞ্চায়েত ভোট। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন।

বাঁকুড়া জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে , এবার এই জেলায় মোট ৩ হাজার ১০০ টি ভোটগ্রহণ কেন্দ্রে ২৭ লক্ষ ৭০ হাজার ৫১৪ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার ১৩ লক্ষ ৬৫ হাজার ৩৪৮ জন।

একই সঙ্গে জানা গেছে, এবার জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের ৩ হাজার ১২৯ টি আসনের মধ্যে ৬৬৫ টি আসনে এবার ভোট হচ্ছে না। ২২ টি পঞ্চায়েত সমিতির ৫৬১ টি আসনের মধ্যে ১০৬ টি তে এবার ভোট হচ্ছে না। ৫৬ টি জেলা পরিষদের আসনে সবকটিতেই এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতে ৮ হাজার ৬৭, পঞ্চায়েত সমিতিতে ১৬৪৭, জেলা পরিষদে ২৫৪ জন মিলিয়ে মোট ৯ হাজার ৯৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার সকালে জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, এবার ভোট পরিচালনায় ১৯ হাজার ৬৮১ জন ভোট কর্মী নিয়োগ করা হয়েছে। জেলায় উত্তেজনা প্রবণ বুথের সংখ্যা ১১৬ টি। এবার ২৯৮৩ টি সিসিটিভি ও ১১৭ টি বুথে ভিডিওগ্রাফি করা হবে। এছাড়াও ৩৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী জেলায় মোতায়েন থাকছেন বলেও জানানো হয়েছে। একই সঙ্গে ডি.সি.আর.সি ও ভোট গণণা কেন্দ্রের সংখ্যা মোট ২২ টি।

এদিন সকাল থেকেই ভোট কর্মীরা ডিসিআরসিতে পৌঁছে গেছেন। এখন বুথে যাওয়া তাদের সময়ের অপেক্ষা। তবে নিরাপত্তার অভাব অনুভব করছেন একাংশের ভোট কর্মী। বুথে পৌঁছে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেই ভেবেই চিন্তায় তারা। এই অবস্থায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হলে ভালো হতো বলেও তাঁরা জানিয়েছেন।।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube