নির্বাচনের আগে ক্রমশই হিংসা ছড়াচ্ছে

গোপীবল্লভপুরে আক্রান্ত তৃণমূল প্রার্থী ও তৃণমূল কর্মী। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। আশঙ্কা জনক অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের প্রার্থী ও তৃণমূলের কর্মীকে ।

শুক্রবার রাতে গোপীবল্লভপুর ১নং ব্লকের বাঘসাই গ্রামের তৃণমূল কর্মী মণিশঙ্কর দে বাড়ি ফেরার পথে অপহরণ করে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখে মারধর করে । খবর পেয়ে গোপীবল্লভপুর ১র ১০৪ নং বুথের তৃণমূল প্রার্থী তাদের কর্মীকে ছাড়াতে গেলে বিজেপির অবজারভার তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী মানিক শ্যামল ও প্রাক্তন ৫ নং অঞ্চলে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান অম্বিকা বেরার নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনী তৃণমূলের প্রার্থী ও কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে গোপীবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।এই ঘটনায় তৃণমূল প্রার্থী সহ ৬ জন গুরুতর আহত। তাদের মধ্যে তৃণমূল প্রার্থী অক্ষয় গিরি ও কালিপদ রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube