পঞ্চায়েত নির্বাচনের আগের দিনেও খুন, যাচ্ছেন রাজ্যপাল

পঞ্চায়েত নির্বাচনের আগের দিনে খুন হল এক কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত রায়পুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অরবিন্দ মন্ডল। সে কংগ্রেস কর্মী।

জানা গিয়েছে, শুক্রবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কি ভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

অন্যদিকে এই সন্ত্রাসের আবহাওয়ার মধ্যেই শুক্রবার মুর্শিদাবাদ জেলাতে এলেন রাজ্যেপাল সিভি আনন্দ বোস । শুক্রবার সকালে হাজারদুয়ারী এক্সপ্রেস ট্রেনে করে বহরমপুর কোর্ট ষ্টেশনে এসে উপস্থিত হলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি খড়গ্রাম ও বেলডাঙা যাবেন বলে সুত্রের খবর। কথা বলবেন পরিবারের সঙ্গে। আর সেই কারণেই পঞ্চায়েত নির্বাচনের আগের দিনে মুর্শিদাবাদ জেলাতে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন রাজ্যপাল কে স্বাগত জানাতে। তিনি রেলের বিশ্রামগারে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে সুত্রের খবর। অন্যদিকে, শুক্রবার সকালে ইসলামপুরে এক কংগ্রেস কর্মী খুনের ঘটনা ঘটেছে রাজ্যপালের সফরের মধ্যেই।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube