রাজ্যপালের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশনার

।। স্বর্ণালী মান্না ।।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রক্তে ভাসছে বাংলা! তাই রাজ্যপালের মন্তব্য নির্বাচনী হিংসা আটকাতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশনার, রাজীব সিনহা । শেক্সপিয়ারের লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা টেনে এনে রাজ্যপাল বলেন, নির্বাচন কমিশনারের হাতে লেগে থাকা নির্বাচনী হিংসার রক্ত গঙ্গা জলে ধুলেও যাবে না । পালটা হুঁশিয়ারির সুরে নির্বাচন কমিশনারকে নিজের কর্তব্য পালন করতে বলেন রাজ্যপাল ; কমিশনার না পারলে নিজের রাজধর্ম পালন করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।

আগামী শনিবার পঞ্চায়েত নির্বাচন, আর আজই ছিল প্রচারের সেশ দিন । তাতেও থামল না সন্ত্রাস, রক্ত ঝরেছে আজও । এমত অবস্থায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । মানুষের জীবণ নিয়ে খেলা চলছে । সন্তান হারানো মায়ের কান্না দেখতে হয়েছে তাঁকে । নির্বাচন কমিশনারের জানা উচিত এই সন্ত্রাসের জন্য কে বা কারা দায়ী ।

এই সন্ত্রস্ত পরিস্থিতিতে রাজ্যপালের স্পষ্ট বক্তব্য, সময় থাকতে থাকতে পদক্ষেপ নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে । অশান্ত ও স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি স্ট্রং রুমে নিরাপত্তা বাড়ানোর কথা বললেন । নির্বাচন কমিশনারকে নিশানা করে বোস বলেন, রাজ্যবাসীকে হতাশ করেছেন তিনি ।

রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ পর্ব থেকেই প্রকাশ্যে উঠে আসে রাজ্যপালের অসন্তোষ । দেখা যায় নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট সই না করে ফেরত পাঠিয়ে দেওয়ার মতন ঘটনাও । পঞ্চায়েত নির্বাচনের ২ দিন আগেও অব্যাহত থাকল রাজ্যপাল-কমিশন সংঘাত ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube