মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১

শনিবার পঞ্চায়েত নির্বাচন । আর আজ বৃহস্পতিবার ছিল ভোটের শেষ দিনের প্রচার । বৃহস্পতিবার সকালের আলো ফোটার আগেই আবারও বোমা বিস্ফোরণের কেঁপে উঠল বেলডাঙা । ভোট সন্ত্রস্ত বাংলায়, ফের মুর্শিদাবাদ জেলাতে বোমা বাঁধতে গিয়ে সেই বোমা ফেটে মৃত্যু হল একজনের ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার মহেশপুরে । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল কামাল শেখ নামে এক ব্যক্তির । নিহত ব্যক্তির বাড়ি মহেশপুর এলাকায় বলেই জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, মৃতদেহটি পড়েছিল এলাকায় ।

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে বিস্ফরণ এততাই তীব্র ছিল যে বিস্ফোরণের জেরে খোয়া যায় কামাল শেখের একটি হাত । বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসলে পরে তারাই বেলডাঙ্গা থানায় খবর দেয় । এই ঘটনার খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে ।জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।

তবে এই ঘটনায়, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়ে গিয়েছে তরজা । শাসক শিবির দাবি করছে, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই বোমা বাধার কাজ চালাচ্ছে ।

এর আগেও মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় একজনের । অন্যদিকে জানা যাচ্ছে, গতকাল বুধবার শক্তিপুরে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে আহত হয় দুইজন । তারপরে ফের মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube