ফিরে গেল ব্যালট বাক্স!

ভোটের দু’দিন আগে চোপড়া থেকে ব্যালট বাক্স ফিরে গেল । শনিবার চোপড়ায় ভোট হচ্ছেনা গোটা ব্লকে । কারণ, বিরোধী শিবির এখানে মনোনয়ন জমা করতে পারেনি বা করেনি । তাই চোপড়া ব্লকে সব কয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেস । যদিও বিরোধী শিবির কোর্টের দ্বারস্থ হয়েছেন ।

শেষমেশ চোপড়া থেকে ব্যালট বাক্স ফেরত যাওয়াতে ফের হতাশা গ্রাস করল বিরোধী শিবিরে । রাজ্যজুড়ে যখন ভোটের শেষ প্রস্তুতি তুঙ্গে, আপাতত ৮ জুলাই ভোট হবে না চোপড়ায় । কারণ চোপড়া ব্লকে এবার মনোনয়নপত্র জমা করেনি বিরোধী শিবির । তাই চোপড়া ব্লকের সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ।

গত ১৫ই জুন মনোনয়নপত্র দাখিলে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় চোপড়া । শুরু হয় সংঘর্ষ; একই সাথে চলতে থাকে গুলি । গুলিতে মৃত্যু হয় সিপিআইএমের কর্মী মনসুর আলমের ।

এই ঘটনায় হাইকোর্টে মামলা করা হয় বাম-কংগ্রেসের পক্ষ থেকে । তৃণমূলের বক্তব্য বিরোধীরা লোক খুঁজে পায়নি তাই মনোনয়নপত্র জমা দিতে পারেনি, চোপড়ায় যেহেতু আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি, তাই প্রশাসন ব্যালট বাক্স গোডাউনে নিয়ে যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube