কুল্পি: পঞ্চায়েত আবহে নির্দল ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হল এক নির্দল সমর্থকের । ঘটনায় উত্তেজনা ছড়ায় কুলপির দৌলতপুরে । সংঘর্ষের জেরে বৃহস্পতিবার মৃত্যু হল নির্দল সমর্থক আলফাজ হালদার ।
জানা যায়, গত সোমবার রাতে কুলপির দৌলতপুরে নির্দল প্রার্থী গৌতম হালদারের হয়ে প্রচারে বেরিয়েছিলেন আলফাজ হালদার । সেই সময় চুনফুলির মোড়ের কাছে তৃণমূল সমর্থকদের সাথে বচসা শুরু হয় তাদের । ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে ।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা । তবে নির্দল সমর্থক আলফাজ হালদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । বৃহস্পতিবার কলকাতার হাসপাতালে মৃত্যু হয় আলফাজ হালদারের । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কুলপির দৌলতপুরে ।
অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় আলফাজ হালদার কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন । আলফাজ হালদারের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে কুলপিতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

