সুন্দরবনের ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা

শনিবার পঞ্চায়েত ভোট । তার আগে আজ বৃহস্পতিবার রওনা হয়ে গেলেন ভোটকর্মীরা । মূলত গোসোবা ব্লকের বিভিন্ন এলাকার পঞ্চায়েতগুলিতে রওনা হন ভোট কর্মী ও পুলিশ কর্মীরা ।

সুন্দরবনের গোসাবা  বিধানসভাতে রয়েছে ১৬ টি গ্রাম পঞ্চায়েত । যে ১৬ গ্রাম পঞ্চায়েতে পুরোটাই নদীবেষ্টিত দ্বীপের মধ্যে অবস্থিত । কোথাও পৌঁছতে গোসোবা ব্লক থেকে সাত থেকে আট ঘন্টা সময় লেগে যায় । অর্থাৎ ভোটের দু’দিন আগে পৌঁছতে হবে ভোট কর্মীদেরকে ।

সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই বিডিও অফিসে ছিল তোড়জোড় । বিভিন্ন এলাকা থেকে ভোট কর্মীরা আসতে শুরু করেন বিডিও অফিসে । যেখান থেকে পুলিশ নিয়ে রওনা দেন ভোট কেন্দ্রের উদ্দেশ্য । বিভিন্ন ভোটের সরঞ্জাম অর্থাৎ ব্যালট বক্স এবং ব্যালট পেপার নিয়ে তারা রওনা দেন ভোটকেন্দ্রে উদ্দেশ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube