বিজেপি প্রার্থীর স্বামীর উপর হামলা, অভিযুক্ত শাসকদল

কয়েকদিন আগেই বিজেপি প্রার্থীর বাড়িতে সাদা কাপড়ের থান, রজনীগন্ধার মালা, মিষ্টি রেখে এসেছিল দুষ্কৃতীরা । এবার সেই বিজেপি প্রার্থীর স্বামীকে ও তার দলের কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল প্রার্থীর স্বামী ও তার আশ্রিত দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কাঁথি এক নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৬ নম্বর কৃষ্ণ খয়রাতিবাড় গ্রামে ।

বিজেপি প্রার্থী নীলিমা দত্ত প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে চায়ের দোকানে বসে ছিলেন । প্রার্থীর সাথে ছিলেন তার স্বামী ঋষিকেশ দত্ত ও তার দলের অন্যান্য কর্মীরা । সেই সময় অতর্কিতভাবে স্থানীয় তৃণমূলের প্রার্থী উজ্জ্বলা পাল তার স্বামী প্রকৃতি পাল ও তার দলবল নিয়ে চড়াও হন  বিজেপির প্রার্থীর স্বামীর উপর । এর পর বেধড়ক মারধর করতে থাকেন তাঁকে । তার মোবাইল ভেঙে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় ভোটের পর দেখে নেবেন বলে ।বেধড়ক মারধরের ফলে ঋষিকেশ দত্ত ও তার দলের একজন কর্মী মোট দুজনকে বুধবার রাতে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় ।

গত জুন মাসের ১৯ তারিখ রাতে এই প্রার্থীর বাড়িতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভয় দেখানোর জন্যই সাদা কাপড়, মিষ্টির প্যাকেট, ফুলের মালা দিয়ে আসে । একটি সাদা কাগজে লিখে দেওয়া হয়েছিল স্বামীর ভালো চাইলে পদ থেকে সরে দাঁড়াতে । সেদিনকার এই ঘটনার কথা এবার যে সত্যি হলো তা বলার অপেক্ষা রাখে না । এই মুহূর্তে প্রার্থীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube