সায়নীর উপর অসন্তোষ ইডি দফতরের?

।। স্বর্ণালী মান্না ।।

কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব করা হয়েছিল ইডি দফতর থেকে । চলে ১১ ঘণ্টার টানা জিজ্ঞাসাবাদ । জেরার শেষে কিছু নথি নিয়ে ফের আসতে বলা হয়েছিল তাঁকে । এবার জানা গিয়েছে, ইডি দফতরে অসম্পূর্ণ নথি জমা দিয়েছেন সায়নী ঘোষ । আর তাই নিয়েই অসন্তোষের মেঘ ছেয়ে রয়েছে ইডি দফতরে ।

বুধবার তলব করা হয়েছিল তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে । সেই হাজিরা কার্যত এড়িয়েই গিয়েছেন তিনি । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের ব্যস্ততা দেখিয়ে ইডির তলব একরকম উপেক্ষাই করে গেলেন তিনি । তবে আইনজীবী মারফত একটি চিঠি দিয়ে ইডি দফতরে উপস্থিত না থাকার কারণও জানিয়ে ছিলেন তৃণমূলের সভানেত্রী ।

সুত্রের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, এদিন সায়নীর নিজের নামে কেনা ফ্ল্যাটের কিছু নথি জমা করতে নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে । ৮০ লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কিনেছিলেন সায়নী; সেই ফ্ল্যাটের লেনদেনের হিসেব দেখাতে বলা হয়েছিল তাঁকে । অন্যদিকে আরও একটি ফ্ল্যাট ইতিমধ্যেই বিক্রি করেছেন সায়নী, দেখাতে বলা হয়েছিল সেই নথিও । সুত্রের খবর, এই নথিগুলই অসম্পূর্ণ ভাবে জমা দেওয়া হয়েছে ইডি দফতরে । যার জেরে একেবারেই সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা ।

অপর দিকে জানা যাচ্ছে নিজের নিরাপত্তারক্ষীকে দিয়ে ৫৩০ পাতার একটি চিঠি দিয়েছিলেন তদন্তকারী সংস্থাকে । বাকি নথি পরে দেবেন বলেও উল্লেখ করেছেন সেই চিঠিতে । পাশাপাশি তিনি আরও জানান পঞ্চায়েত নির্বাচনের পর ইডি যদি আবারও তাঁকে তলব করে, তিনি হাজিরা দিতে প্রস্তুত থাকবেন ।

এত কিছুর পরও প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন পর্যাপ্ত সময় পেয়েও সম্পূর্ণ নথি জমা করলেন না সায়নী ঘোষ? কী কারণ এত দিন সময় পেয়েও আবার সময় চেয়ে নিলেন নেত্রী? তুঙ্গে উঠছে রাজনৈতিক জল্পনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube