।। স্বর্ণালী মান্না ।।
আজ বুধবার দ্বিতীয়বারের জন্য তলব করা হয়েছিল সায়নী ঘোষকে । যুব তৃণমূলের সভা নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তার কিছু নথি সহ ইডি দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা । তবে আজ সেই তলব এড়িয়ে গিয়েছেন তৃণমূলের যুবনেত্রী ।
গত ৩০ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সায়নী ঘোষ । ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কিছু নথি সহ তাকে আবার হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ইডি দফতরের পক্ষ থেকে । আজ তাকে আবারও তলব করা হলেও সেই তলব এড়িয়ে গিয়েছেন সায়নী । সুত্র মারফত জানা গিয়েছে, তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি তাঁর গলফগ্রিনের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন ।
সুত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, সায়নী তাঁর আইনজীবী মারফত একটি ‘ইমেইল’ করে ইডি দফতরে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন । প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি জানিয়ে দিয়েছেন আজই হাজিরা দিতে পারছেন না ইডি দফতরে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

