বুধবার তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারা অভিযোগ উঠল । এই ঘটনায় বাবাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন ছেলেও । ঘটনাটি ঘটেছে কুলতলির কুন্দখালি গোদাবর গ্রামে । আহত তৃণমূল কর্মী অময় সরদার ও তার ছেলে বিশ্বজিৎ সরদার । গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে জামতলা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ ।
অভিযোগ বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হতেই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে অময় সরদারকে । ওই সময় ছেলে বিশ্বজিৎ বাড়ি ফিরছিলেন, তখন বাবাকে বাঁচাতে গেলে ছেলেকেও ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ । ৬-৭ জন সিপিআইএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ।
আহত অময় ও বিশ্বজিৎ চিৎকার শুরু করলে পরিবার ও এলাকার মানুষ জন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । আহত তৃণমূল কর্মীকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন ।
আহত অময় বাবুর অভিযোগ সকালে তার বাড়িতে সিপিআইএম ও বিজেপি কর্মীরা ভোটার স্লিপ দিতে এলে তিনি তা নিতে চাননি, ভোটার স্লিপ না নেওয়ায় তাকে হুমকি দিয়ে বলা হয়, সন্ধ্যায় দেখে নেওয়া হবে । এরপর সন্ধ্যায় হঠাৎ করে বাড়িতে এসে তারা হামলা চালায় । ছেলে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে । যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

