পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এক দফাতেই

।। স্বর্ণালী মান্না ।।

শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচনের দফা বাড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । বুধবার শুনানিতে খারিজ হয়ে গেল সেই মামলা । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে শুরু হয়েছিল অশান্তি । নির্বাচনের দফা বাড়ানোর দাবি জানিয়ে অধীর চৌধুরীর করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

গত সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানো সহ একাধিক দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি । সেই মামলা খারিজ করে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, রাজ্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে; সুতরাং একাধিক দফায় নির্বাচন করানোর আবেদন এই মুহূর্তে গুরুত্বহীন । এর ফলে আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে এক দফাতেই ।

এই মন্তব্যের পাশাপাশি প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন ভোটার ও ভোট কর্মীদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের । আর তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সমস্ত ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে । তাই এই বিষয়ে এই মুহূর্তে হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট । এর পরেও আশ্বাসের সুরে তিনি জানিয়ে দিয়েছেন পরবর্তীকালে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে, খোলা থাকবে আদালতের দরজা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube