।। স্বর্ণালী মান্না ।।
মঙ্গলবার রাতেই ইডির তলব নোটিশ পৌঁছে গিয়েছিল তাঁর কাছে । তাঁর পর থেকেই বেপাত্তা হয়ে যান যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ । যার জেরে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর । তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার ইডি দফতরে বেলা ১১ টা ২২ মিনিট নাগাদ হাজির হন সায়নী ।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে জেরার সময় উঠে আসে সায়নী ঘোষের নাম । তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিভিন্ন নথিতে উঠে আসে সায়নী ঘোষের নাম, যার জেরেই তলব করা হয় অভিনেত্রীকে । ইডির তলব পাওয়ার পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর । এমনকি ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সাথে । যার জেরে সন্দেহ জাগে সকলের মনে । সবার মনে একই প্রশ্ন, তাহলে হাজিরা এড়িয়ে যাবেন সায়নী? নির্দিষ্ট সময়ের ২২ মিনিট পরে হলেও শুক্রবার উপস্থিত হয়েছিলেন সিজিও কমপ্লেক্সে ।
তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তৈরিও ছিলেন ইডি আধিকারিকরা । বেলা ১২ টা নাগাদ শুরু হয় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া । জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয়েছিল ৪ সদস্যের একটি তদন্তকারীর দল, যার মধ্যে ছিলেন এক মহিলা আধিকারিকও । আর তাঁদের কাছে প্রস্তুত ছিল ৪ পাতার প্রশ্নমালা ।
সূত্রের খবর অনুযায়ী নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষের কাছেও পৌঁছে যায় কয়েক কোটি টাকা । টাকা নেওয়ার কথা তদন্তে স্বীকারও করে নেন সায়নী । তাঁর দাবি, বিভিন্ন দলীয় অনুষ্ঠানে তাঁকে ডাকতেন কুন্তল, যার পারিশ্রমিক হিসেবে টাকাগুলি নিয়েছিলেন তিনি । তবে সেই টাকার উৎস যে দুর্নীতি টা তিনি জানতেন না বলেই জানিয়ে দিয়েছেন আধিকারিকদের ।
যেহেতু কুন্তল ঘোষের সম্পত্তির কেনাবেচাতেও নাম উঠে এসেছে সায়নীর, তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় বিক্রমগড়ের ফ্ল্যাট কেনার টাকার উৎস কী? তাঁকে আরও জিজ্ঞেস করা হয় তাঁর গিড়ি ফিরিয়ে দেওয়ার কারণ ।
তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, কিছু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সায়নী । ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আয়করের কিছু তথ্য নিয়ে আসতে বলা হয় তাঁকে । কিন্তু কবে আসতে হবে তা এখনও জানানো হয়নি তাঁকে । ইডি সুত্রে জানা যাচ্ছে, সায়নীকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী আধিকারিকরা । রকেটের গতিতে সায়নীর এই উত্থান উস্কে দিচ্ছে অনেক প্রশ্ন । হাতে গোনা কয়েকটি কাজ করে কী ভাবে সম্ভব এত প্রতিপত্তি? কী উৎস এত সম্পত্তির?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

