বিজেপির হাতে আক্রান্ত শাসকদলের কর্মী

কুলতলী: ভোট প্রচার করে বাড়ি ফেরার বিজেপি সমর্থকরা হামলা চালায় তৃণমূলের বুথ সভাপতি ও তার সহকর্মীর উপর । কুলতলী গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৪৩ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি সনাতন নাইয়ার অভিযোগ কুলতলীর কৈখালী থেকে ভোট প্রচার করে বাড়ি ফিরছিলেন তিনি । সেই সময় বিজেপির কর্মী ও সমর্থকরা আচমকাই হামলা চালায় ।

এই ঘটনায় গুরুতর জখমও হন ১৪৩ নম্বর বুথের বুথ সভাপতি সনাতন নাইয়া ও তার সহকর্মী রাজারাম নস্কর । ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় তৃণমূলের কর্মী সমর্থকরা । গুরুতর জখম অবস্থায় সনাতন নাইয়া ও রাজারাম নস্করকে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । তৃণমূলের বুথ সভাপতি সনাতন নাইয়া ও তার সহকর্মী রাজারাম নস্কর জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube