ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাবার বাড়িতে হামলা চালাল । এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে । এই হামলায় মাথা ফাটল মহিলার । রক্তাক্ত অবস্থায় সেই মহিলাকে উদ্ধার করল পুলিশ । অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতার দাবি ওটা হামলা নয়, গ্রামবাসীদের ঘেরাও । মঙ্গলবার রাতে ডোমজুড়ে বেগড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে ।
বেগড়ী গ্রাম পঞ্চায়েতের ২৯৬ নম্বর বুথে নির্দল প্রার্থী প্রিয়া মল্লিক । অভিযোগ উঠছে, তার বাবার বাড়িতে গতকাল রাতে প্রায় শতাধিক লোকজন গিয়ে হামলা চালায় । বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে তাঁরা । আতঙ্কিত পরিবার নিজেদের রক্ষা করতে বাড়ির মূল দরজা বন্ধ করতে গেলে ইটের আঘাতে রক্তাক্ত হন এক মহিলা । তাদের অভিযোগ, এই হামলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ।
এলাকার তৃণমূল নেতা শেখ হাফিজুল পাল্টা অভিযোগ করে বলেন, শান্ত এলাকায় নির্দল প্রার্থীর বাবা বহিরাগতদের নিয়ে গ্রামে দৌরাত্ব শুরু করেছে। হেলমেটে মুখ ঢেকে মোটর বাইকে তারা ঘুরে বেড়াচ্ছে । তার আরও দাবি, গ্রামের লোক একত্রিত হয়ে প্রার্থীর বাবার বাড়ি ঘেরাও করতে যায় । তবে যারা যায় তারা কেবল নির্দিষ্ট ভাবে তৃণমূলের লোকজন নয় ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ । পুলিশ এসে রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসার পর পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

