পটাশপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ছড়াল উত্তেজনা

পটাশপুর, পূর্ব মেদিনীপুরঃ কুনাল ঘোষের সভার আগে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূলের দিকে । এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন আহত বিজেপি কর্মীর মা ।

অভিযোগ করা হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের শিয়ালদা এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানোর সময় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । আহত বিজেপি কর্মীর নাম সুমন সাঁতরা । আহত অবস্থাতেই রাস্তার উপর পড়ে থাকেন ওই বিজেপি কর্মী । ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতৃত্বরা ।

আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে গোনাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে সুত্রের খবর । আহত বিজেপি কর্মীর মায়ের অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পুলিশ আসেনি । পাশাপাশি পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি ।পঞ্চায়েত ভোটের আগে আবারো নতুন করে উত্তেজনা ছড়াল পটাশপুর ১ নম্বর ব্লক এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube