একদিকে এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন, আর অন্যদিকে রাস্তার উপর জমে রয়েছে জল । একাধিকবার অভিযোগ জানিয়েও ফল না মেলায় শনিবার হেমতাবাদে ধানের গাছ লাগিয়ে ভোটের আগেই অভিনব প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা ।
ভোটের আগে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রামপঞ্চায়েতের বাঙালবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় অনেক দিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা । আর সেই রাস্তার উপর জল জমে থাকায় যাতায়াতে চরম সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ।সমস্যার জেরে প্রতিবাদে নামলেন গ্রামবাসীরা ।
শনিবার দুপুরে গ্রামবাসীরা রাস্তার উপর ধান গাছ লাগিয়ে প্রতিবাদ করেন । বাঙালবাড়ির এলাকার গুঠিন, গোগরা, আটকোরা, লক্ষ্মীডাঙা, শাসন সহ বেশ কিছু গ্রামের বাসিন্দারা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন । কিন্তু বেহাল রাস্তা হওয়ায় নিত্যদিন নানা রকম সমস্যায় পড়তে হয় তাদের ।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামপঞ্চায়েত প্রধানকে জানানো হলেও এই রাস্তা ঠিক করতে কোনো আগ্রহ দেখাননি তাঁরা । এমনকি গত ১৫ বছর ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে । ভোট এলে রাস্তা ঠিক করার আশ্বাস দেওয়া হলেও রাস্তা ঠিক করা হয়নি । তাই আজ তাঁরা ধানের গাছ লাগিয়ে এই প্রতিবাদ করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

