বক্সীরহাট: মঙ্গলবার বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা । তুফানগঞ্জের এক বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ।
মঙ্গলবার সকালে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকায় ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় ওই বোমা । এই ঘটনায় বিজেপি প্রার্থী সুমিত দাসের অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই বিজেপির মধ্যে আতঙ্ক তৈরি করতে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই বোম ছুড়েছিল । কিন্তু কোনক্রমে বোমাটি ফাটেনি ।
গোটা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী । বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গতা এলাকায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

