বাসন্তীঃ সন্ত্রাস কবলিত বাসন্তী থেকে রাজ্যপাল ফিরে যেতে না যেতেই ফের উত্তপ্ত হল বাসন্তীতে । সোমবার পঞ্চায়েত আবহে বাসন্তীতে আবারও চলল গুলি । গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী ।
সোমবার রাত্রি ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গির কাছে । এই ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে । স্থানীয় সুত্রের খবর, খগেন সহ অন্যান্য তৃণমূল কর্মীরা ওই এলাকায় ভোটের কাজ করছিলেন । অভিযোগ উঠছে, সেই সময় মোটর বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতীরা এসে গুলি চালাতে শুরু করে । পায়ে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর ।
ঘটনাস্থলেই লুটিয়ে পরেন তিনি । গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় খগেন খুটিয়া নামে বছর পঞ্চান্নর ওই তৃণমূল কর্মীকে । তাকে তড়িঘড়ি উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।
ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

