পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

।। স্বর্ণালী মান্না ।।

শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে আসতে চলেছে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । প্রথম দফায় ২২ কোম্পানি ও দ্বিতীয় দফায় ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছিল রাজ্যে । এবার তৃতীয় দফায় ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে পশ্চিমবঙ্গে । সব মিলিয়ে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে ।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়ে এই কথা জানায় । প্রথম দফায় ২২ কোম্পানি ও দ্বিতীয় দফায় ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পর তৃতীয় দফায় ৪৮৫ পাঠানোর কথা চিঠিতে জানায় স্বরাষ্ট্র মন্ত্রক ।প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার পর রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানোর ।

স্বরাষ্ট্র মন্ত্রক সুত্রের খবর, বিএসএফ থেকে ১০০ কোম্পানি, সিআরপিএফ থেকে ৭৩ কোম্পানি, এসএসবি থেকে ৫০ কোম্পানি, সিআইএসএফ থেকে ৪০ কোম্পানি, আরপিএফ থেকে ৩০ কোম্পানি এবং আইটিবিপি থেকে ৩০ কোম্পানি বাহিনী আসতে চলেছে বঙ্গে । পাশাপাশি বাহিনী আনা হবে ২০টি রাজ্য থেকেও ।

কয়েক দফায় কেন্দ্রীয় বাহিনী চলে আসার পরও বাকি বাহিনী আসা নিয়ে ছিল ধোঁয়াশা । কমিশনের হলফনামার পরই স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়ে ব্যাপারটি জানিয়ে দেয় । পাশাপাশি জানা যাচ্ছে, বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে ও ‘ফ্লায়িং স্কোয়াড’ হিসেবে কাজ করবেন তাঁরা । কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও সব বুথে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী থাকছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube