বাসন্তীর ‘গ্রাউন্ড জিরো’-এ গভর্নর

।। স্বর্ণালী মান্না ।।

পঞ্চায়েত আবহে সন্ত্রস্ত পশ্চিমবঙ্গ । দিকে দিকে সন্ত্রাসের বলি হচ্ছেন দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ।এই পরিস্থিতিতে সোমবার বাসন্তীতে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বাসন্তীর গাগড়ামারি গ্রামে আসেন রাজ্যপাল ।

বাসন্তীতে বিগত কয়েকদিন ধরে শাসকদল ও নির্দলদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে । যার জেরে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, এমনকি আহত হয়েছেন আরও অনেকে । সোমবার উত্তরবঙ্গ সফর সেরে বাসন্তীর গাগড়ামারি গ্রামে যান রাজ্যপাল । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রস্ত সেই সব এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল, কথা বলেন আক্রান্তদের পরিবারের সাথে ।

এদিন স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি জানিয়েছেন, গত কয়েক দিন ধরে গাগড়ামারি গ্রামে এলাকার তৃণমূল এবং নির্দল প্রার্থীর দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি চরমে উঠেছে । রাজ্যপালকে পেয়ে তাঁরা অভিযোগের সুরে জানান, দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে এলাকায় চলছে লাগাতার বোমাবাজি । গোটা ঘটনা শুনে রাজ্যপাল তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন । পাশাপাশি ‘পিস রুম’-এর নম্বর দিয়ে সেখানে যোগাযোগ করতে বলেন তিনি ।

তবে এদিন রাজ্যপাল যখন সকলের সাথে দেখা করছিলেন তখন সেই স্থানে দেখা মেলেনি বাসন্তীর গাগড়ামারির বাসিন্দা নিহত জিয়ারুল মোল্লার পরিবারের । শনিবার রাতে  দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা । বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার আগেই ফিরে গেলেন  রাজ্যপাল ।  ‘রাজ্যপাল বাড়িতেই আসছিলেন, প্রশাসন বিভ্রান্ত করে রাজ্যপালকে ফিরিয়েছেন’, এমনই অভিযোগ তোলেন  নিহতের  মেয়ে । জিয়ারুলের পরিবারের সদস্যরা পরে ক্যানিংয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube