বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি

এগরা: পঞ্চায়েত আবহে সামনে এল এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করার ঘটনা । বোমার আঘাতে গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ব্যক্তি । এই বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । আহত বিজেপি কর্মীর নাম সুকমল দাস । ঘটনাটি ঘটেছে এগরা দুই ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের অস্তিচক এলাকায় ।

বিজেপির অভিযোগ, বাজার থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে লক্ষ্য করে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে । তার আগে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো অভিযোগও রয়েছে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনার সম্পর্কে পুলিশকে জানান হলেও পুলিশ কোনও রকম ব্যবস্থা নেয়নি বলেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন বিজেপি নেতৃত্ব ।

যদিও বোমাবাজি করার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া । তার অভিযোগ ওই বিজেপি কর্মী তৃণমূলের কর্মীদের উপর বোমাবাজি করতে গিয়ে নিজের বোমার আঘাতে নিজেই আহত হয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube