বীরভূমঃ পঞ্চায়েত ভোটের আগে আবারও বোমা উদ্ধার । সোমবার দুবরাজপুর থেকে ফের উদ্ধার করা হল বোমা । বীরভূম জেলার দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পছিয়াড়া গ্রামের তেঁতুল পাড়ার বাসিন্দা শেখ জানে আলমের বাড়িতে পাওয়া গেল বোমা ।
শেখ জানে আলমের বাড়ি থেকে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় ১৪-১৫ টা তাজা বোমা রয়েছে ওই ড্রামের ভিতরে । ওই এলাকা ঘিরে রেখেছে দুবরাজপুর থানার পুলিশ । শুধু তাই নয়, খবর দেওয়া হয়েছে সিআইডি বোম ডিসপোজাল টিমকেও ।
সুত্রের খবর অনুযায়ী, যেই ব্যক্তির বাড়ি থেকে তাজা বোমাগুলি উদ্ধার করা হয়েছে, সেই পরিবারের প্রত্যেকেই পলাতক । আজ বীরভূমের দুবরাজপুরে আসবেন ফিরহাদ হাকিম । এমনকি, ভার্চুয়াল সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তার আগে দুবরাজপুরে জায়গায় জায়গায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

