বীরভূম: সোমবার বীরভূমের দুবরাজপুরে আসবেন ফিরহাদ হাকিম । আর তার আগেই দুবরাজপুরে জায়গায় জায়গায় উদ্ধার হল বোমা । ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
বীরভূমের দুবরাজপুরের আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের রান্না ঘরের ছাদ থেকে উদ্ধার করা হল বোমা । এই বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুবরাজপুরে । যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা ।
সোমবার স্কুলের শিক্ষকরা স্কুল খুলতে এসে প্রথমে দেখতে পান বোমার মতো কিছু একটা রাখা রয়েছে স্কুলের ছাদে । এর পরেই খবর দেওয়া হয়েছে দুবরাজপুর থানার পুলিশকে । বোমা উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে; আতঙ্কিত রয়েছেন শিক্ষক, শিক্ষিকারা ও অভিভাবকরা ।
আজ বীরভূমের দুবরাজপুরে আসবেন ফিরহাদ হাকিম । এমনকি, ভার্চুয়াল সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তার আগে দুবরাজপুরে জায়গায় জায়গায় বোমা উদ্ধারে ছড়িয়েছে চাঞ্চল্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

