পুরুলিয়া – সোমবার বোরো থানার হেঁসলা গ্রামে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । মৃত ওই বিজেপি কর্মীর নাম বঙ্কিম হাঁসদা । গ্রামের পাশে একটি ফাঁকা মাঠে ওই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয় সোমবার সকালে । এই ঘটনায় গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ।
সোমবার সকালে পুরুলিয়ার বান্দোয়ানে এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । মৃত ব্যক্তির নাম বঙ্কিম হাঁসদা । তিনি মানবাজার ২ নম্বর ব্লকের কেদম্বি বুথের বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন । পরিবারের দাবি কেউ বা কারা তাকে খুন করেছে । এই ঘটনায় অভিযোগের তির উঠছে তৃণমূলের দিকে । যদিও শাসকদল সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে গিয়েছে ।
ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুরুলিয়া সদর হাসপাতালের মর্গে । এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই আটক করা হয়নি বলেই জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

