পঞ্চায়েত নির্বাচনের আগে রবিবার রাতে উত্তর ২৪ পরগনার শিউলি গ্রাম পঞ্চায়েতের সেলামপুরে রাতে একটি বোমা বিস্ফোরণ হয় । উদ্ধার করা হয় আরও একটি তাজা বোমা ।
অভিযোগ উঠেছে, রবিবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণের একটি জোরালো আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা । স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিস্ফোরণটি হয় সেলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ ও ৬ নম্বর বুথে । এরপর সোমবার সকালে রাস্তায় একটি তাজা বোমা উদ্ধার হয় । পাশাপাশি বেশ কিছু বোমার সুতলিও উদ্ধার করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মোহনপুর থানার পুলিশ । পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমা ও বোমার সুতলি উদ্ধার করে নিয়ে যায় ।
পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক তৈরী করার জন্য তৃণমূলের কাজ এমনটাই দাবি বিজেপি নেতা প্রার্থীর স্বামী অলোক জানার । অপরদিকে শাসকদলের থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

