নির্বাচনী প্রচারে ভাষণ দিয়ে বিতর্কে জড়ালেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল । ভোটে কংগ্রেস-সিপিএম জোট জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে৷ এই কারনেই সাগরদিঘিতে বায়রন বিশ্বাষ বাধ্য হয়েছে তৃণমূলে যোগ দিতে । এমনই বক্তৃতা দিলেন বিধায়ক গৌতম পাল ।
করণদিঘীর তৃণমূল বিধায়কের জনসভার ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য ছড়ায় জেলার রাজনৈতিক মহলে৷ শুধু তাই নয়, স্থানীয় নির্দল প্রার্থীকে জনসভা থেকে হুমকিও দিয়েছেন তৃণমূল বিধায়ক গৌতম পাল । তার কথায় নির্দল প্রার্থী জিতলেও তাকে জিততে দেবেন না তিনি । পাশাপাশি যে বিরোধী প্রার্থী জিতবে তাকে চাকুলিয়া বিধায়ক ও তিনি নিজে মিলে সেই প্রার্থীকে স্যান্ডউইচ বানিয়ে দেবেন বলে দাবি গৌতম বাবুর ।
আর এই বক্তব্যের বিরোধীতা করে সরব হয়েছে বিজেপি । বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, ভোটের ফলের জন্য সরকারি প্রকল্প বন্ধ করার হুমকি দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন গৌতম পাল । জনগন অবশ্য তৃণমূল বাহিনীকে দেখে নিতে কাচা বাঁশ নিয়ে দাড়িয়ে থাকবেন, বলেও মন্তব্য করেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

