রহড়ায় আবারও ধরা পড়ল হিংসার ছবি

২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের হিংসার ছবি ধরা পড়ল খড়দহের রহড়ায় । এবার তৃণমূল কর্মীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে । অভিযোগ উঠেছে পাতুলিয়া গ্রামপঞ্চায়েতের বিজেপি প্রার্থী মহেশ প্রজাপতি ও তার দলবলের বিরুদ্ধে ।

তৃণমূলের অভিযোগ, তৃণমূল কর্মী শম্ভু সাউ পঞ্চায়েতের জলের পাম্প চালাচ্ছিল সেই সময় গিয়ে বিজেপি প্রার্থী দলবল নিয়ে অতর্কিতে হামলা চালায়; শম্ভু সাউকে মাটিতে ফেলে মারধর করে । আক্রান্ত তৃণমূল কর্মী শম্ভু সাউকে আহত ও আশঙ্কাজনক অবস্থায় বন্দিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ।

অভিযুক্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রহড়া থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা অশান্ত করতে বিজেপি বহিরাগতদের এনে এই ধরণের অশান্তি করার চেষ্টা করছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস ।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব । বিজেপি নেতা জয় সাহা জানিয়েছেন, তৃণমূলের কর্মী সমর্থকরাই বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছে, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির সেই ক্ষমতা নেই তৃণমূলের নেতাকর্মীদের মারধর করবে; হয়তো এই ঘটনা তৃণমূল কর্মীদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার বহিঃপ্রকাশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube