ভয়াবহ ডাকাতির ঘটনা শহর শিলিগুড়ি সংলগ্ন মাটিগারাত এলাকায় । প্রায় ২৪ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। একটি দুষ্কৃতি দল শিলিগুড়ির মাটিগাড়াতে একটি গাড়ির শোরুমে হানা দিয়ে এই ডাকাতির অপারেশন চালায়। জানা গিয়েছে ওই গাড়ির শোরুমের দুইজন নিরাপত্তা রক্ষীকে মারধর করে বেঁধে রেখে গাড়ির শোরুমের ক্যাশ কাউন্টারে আলমারি ভেঙে প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাত তিনটে চারটে নাগাদ জনা কয়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই গাড়ির শোরুমে ঢুকে প্রথমেই ২ নিরাপত্তার রক্ষীকে মারধর শুরু করে এবং তাদেরকে হাত-পা বেঁধে এক জায়গায় বসিয়ে রাখে।
এরপর দুষ্কৃতীরা প্রবেশ করে গাড়ির শোরুমের ক্যাশ কাউন্টারে। ক্যাশ কাউন্টারে ঢুকে লকার ভেঙে প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় তারা বলেই জানা গিয়েছে। ওই গাড়ির শোরুমে তিনজন নিরাপত্তারক্ষী ছিল। একজন শৌচালয়ে থাকাকালীন দুষ্কৃতীরা প্রবেশ করে এবং দুই জন নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে এই অপারেশন চালায় বলে জানা গিয়েছে। শৌচালয়ে থাকা নিরাপত্তারক্ষী বাইরে বেরিয়ে এসে দেখেন দুইজন নিরাপত্তা রক্ষী হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে।
তাদের কাছ থেকে গোটা বিষয়টি তিনি জানতে পারেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গাড়ি শোরুম কর্তৃপক্ষকে এবং মাটিগাড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শোরুম কর্তৃপক্ষ এবং মাটিগাড়া থানার পুলিশ। পুরো ডাকাতির ঘটনা সিসিটিভিতে বন্দি রয়েছে বলেই জানা গিয়েছে। মাটিগাড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দীর্ঘদিন পর শিলিগুড়ি শহরে এমন ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শোরুম কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে গতকাল ব্যাংক বন্ধ থাকায় গাড়ি বিক্রি টাকা সব শোরুমই ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

