আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

কোচবিহার: ফের উত্তপ্ত দিনহাটার গীতালদহ । গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোরাম এলাকায় গিতালদহ ১ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি মাফুজার রহমান এবং দুইজন তৃণমূল কর্মীকে হাত পা বেঁধে নৃশংসভাবে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

তৃণমূল কংগ্রেসের দাবি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য খলিল মিয়ার ছেলেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আটকে রাখে । তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় এবং তাদের তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ।

দিনহাটা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতাল নিয়ে আসে । তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কোচবিহারে রেফার করে দেওয়া হয় । বর্তমানে তারা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসে তৃণমূলের জেলা নেতৃত্ব । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube