তৃণমূলের মিটিংয়ে যেতে অস্বীকার করায় বেধড়ক মারধর সিপিআইএম কর্মীকে

মালদাঃ— তৃণমূলের মিটিংয়ে যেতে অস্বীকার করায় রাতের অন্ধকারে এক সিপিআইএম কর্মীকে বেধড়ক ভাবে মারধরের অভিযোগ উঠেছে তৃনমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তার দলবলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিনগর গ্ৰামে ।

এই ঘটনায় অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১৩ নম্বর আসনের তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী মকর‌ম আলি ওরফে স্বপন আলি ও তার দলবলের বিরুদ্ধে । আহত হয়েছেন সিপিআইএম কর্মী মজিবুল রহমান । তবে মারধরের অভিযোগটি একেবারেই ভিত্তিহীন বলেই দাবি করেছেন তৃণমূল । এই নিয়ে শনিবার রাতে সিপিআইএম-এর নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন । আহত মজিবুল রহমানের পরিবার রাতেই স্বপন আলি সহ চার জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় আলিনগর ১ নম্বর বুথে ছিল তৃণমূলের বুথ মিটিং । তৃণমূলের কর্মীরা মিটিংয়ে যাওয়ার জন্য মজিবুল রহমানকে ডাকতে আসেন । তখন তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন এবং মিটিংয়ে যেতে সরাসরি অস্বীকার করে দেন । এতেই তৃণমূলের কর্মীরা তার উপরে চড়াও হয়ে বেধরক ভাবে মারধর করেন বলে অভিযোগ উঠেছে ।

ঘটনার খবর পেয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী স্বপন আলি ঘটনাস্থলে ছুটে আসেন । সেও মজিবুল রহমানকে মারধর করেন এবং তার গলা টিপে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন বলে অভিযোগ । তৃণমূলের দলবলের মারধরে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন সিপিআইএম কর্মী মজিবুল রহমান । পরিবারের লোকেরা রাত দশটা নাগাদ আহত মজিবুলকে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করান । বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube