পশ্চিম বর্ধমান: পঞ্চায়েত নির্বাচনে প্রচারের জন্য বাইক র্যালির উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা । নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিজেপি বিধায়ক দলীয় প্রার্থীদের সমর্থনে বাইক র্যালি করেছেন বলে অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল । রানীগঞ্জের নিমচা এলাকায় এই বাইক র্যালি করার অভিযোগ উঠেছে অগ্নিমিত্রার বিরুদ্ধে ।
নিমচা ফাঁড়িতে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে । যদিও অগ্নিমিত্রা দেবীর দাবি কোনও বাইক র্যালি করা হয়নি । তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে বাইকে করে যাচ্ছেন । তারপর বাড়ি বাড়ি প্রচার করছেন পায়ে হেঁটেই । তৃণমূল অসত্য বলছে বলে দাবি করেছেন তিনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

