ঘরের ভিতর জ্বলছে উনুন, ঘুমন্ত অবস্থায় মৃত ১

আসানসোল, পশ্চিম বর্ধমান: বাড়ির ভিতরে উনুন জেলে ঘুমানোর জেরে অচৈতন্য হয়ে গুরুতর অসুস্থ একই পরিবারের পাঁচ সদস্য । এই ঘটনার জেরে মৃত্যু হয় একজনের । এমনই এক ঘটনা ঘটেছে আসানসোলের মহিশীলা অরবিন্দ পল্লী এলাকায় । 

মহিশীলার অরবিন্দ পল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিলক নাথ ও তার পরিবার । তারা এলাকায় খাবারের দোকান চালাতেন । স্থানীয়দের প্রাথমিক অনুমান, রাতে উনুনটি রুমের ভিতরে নিয়ে ঘুমিয়েছিল পরিবারের সকলে ।

এদিন পরিবারটি উঠতে দেরি করায় প্রতিবেশীরা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পান না । এর পরেই তাঁরা খবর দেন আসানসোল দক্ষিণ থানার পুলিশকে । পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পরিবারের সকলকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।

স্থানীয়রা জানিয়েছেন পরিবারের সকলেই অচৈতন্য অবস্থায় ছিলেন । উনুন জেলে ঘুমানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা । অসুস্থদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন । পরিবারের বাকি সদস্যদের চিকিৎসা চলছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube