কংগ্রেস প্রার্থীর প্রচারকে ঘিরে দফায় দফায় নাটক চলল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকে । শনিবার প্রচারের শুরুতেই এলাকায় তৃণমূল কর্মীদের সাথে বচসা শুরু হয়; সৃষ্টি হয় সাময়িক উত্তেজনার । পরে কৌস্তুভ বাগচী সহ কংগ্রেস প্রার্থীদের ডাব খাইয়ে তৃণমূল নেতারাই দিলেন সৌজন্যের বার্তা ।
শনিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের হাতি হালকা এলাকায় কংগ্রেস প্রার্থী মুনমুন ঘোষের সমর্থনে প্রচারে আসেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচী । প্রদেশ কংগ্রেস মুখপাত্রের বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এগিয়ে আসে এলাকার তৃণমূল নেতা কর্মীরা । সরাসরি মাইক বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয় তৃণমূল নেতাদের তরফ থেকে । এরপরই রীতিমত অগ্নিশর্মা হতে দেখা যায় কৌস্তভ বাগচীকে । তড়িঘড়ি বিক্ষুব্ধ কর্মীদের সরিয়ে নিয়ে যায় এলাকার তৃণমূল নেতারা ।
এরপরই তৃণমূলের তরফে সৌজন্যের বার্তা দিতে কংগ্রেস প্রার্থীর হাতে ডাব তুলে দেন তৃণমূল নেতারা । কংগ্রেস নেতাদের সাথে রীতিমতো কোলাকুলিও করতে দেখা যায় তৃণমূল নেতাদের । এলাকায় শান্তি বজায় রাখতেই এমন সৌজন্যের বার্তা বলে দাবি করছেন তৃণমূল নেতৃত্ব । এই অবস্থায় কংগ্রেস সমস্ত রাগ ছুঁড়ে ফেলে তৃণমূল নেতাদের হাতে হাত মিলিয়ে প্রচার শেষ করেন হাতিহল্কা এলাকায় । কংগ্রেসের প্রচার শান্তিতে মেটায় স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ আধিকারিকরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

