নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রামণ ও হুমকির মুখে বিজেপির প্রার্থী । এই ঘটনায় অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে । শুক্রবার এই ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার রহড়া ।
অভিযোগ শুক্রবার সন্ধ্যেবেলা বিজেপির প্রচারে বেরিয়ে রহড়া খরবাগান এলাকায় নির্বাচনী ব্যানার পোস্টার লাগানো হচ্ছিল । সেই সময় বেশ কিছু বাইক বাহিনী এসে বিজেপি নেতা কর্মীদের ঘিরে ধরে মারধর চালায় । পাশাপাশি দেওয়া হয় প্রাণনাশের হুমকি । হুমকি দেওয়া হয় মহেশলালা প্রজাপতি নামের এক বিজেপি পার্থীকে । এছাড়াও অভিযোগ ওঠে, মারধর করে ফুলের টব নিয়ে মারতে যাওয়ার । বিজেপির অভিযোগ, তাদের প্রত্যেকের হাতে ছিল বন্দুক ও তা দেখিয়েই ভয় দেখানো হয় তাঁদের । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খড়দহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের খরবাগান এলাকায় ।
আক্রান্ত বিজেপি প্রার্থী ও কর্মীরা রহড়া থানায় অভিযোগ জানায় । সূত্রের খবর, রহড়া থানা চত্বরেও উত্তেজনা তৈরি হয়; থানার ভিতরে পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বের বচসা শুরু হয় । বিজেপির জেলা সভাপতি অরিজিত বক্সী তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন । এদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । এলাকার স্থানীয় বাসিন্দারা উল্টো বিজেপির দিকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন । সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

