রেল ব্রিজের নীচে উদ্ধার যুবকের দেহ

রেল ব্রিজের নীচে থেকে এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ডোমজুরে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিক্রম চৌধুরী । খবর পেয়ে ছুটে আসেন ডোমজুড় থানার পুলিশ ও রেল পুলিশ । দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন ।

দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ডোমজুর স্টেশনের অনতিদূরে রয়েছে এই রেলব্রিজ । এই শাখায় দীর্ঘক্ষণ অন্তর অন্তর ট্রেন চলাচল করে । যার কারণে এই রেলব্রিজের উপর দিয়ে অনেকেই হেঁটে যাতায়াত করেন । স্থানীয়দের অনুমান, ওই যুবক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন এবং রেললাইন ধরে রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন । তাঁদের অনুমান, সেই সময় লোকাল ট্রেন আসতে দেখে নিজেকে বাঁচানোর জন্য তড়িঘড়ি ব্রিজ থেকে নিচে ঝাঁপ দেন ওই যুবক । সেই কারণে আঘাত জনিত কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে । তবে কোন সময়ে ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল তা স্পষ্ট নয় ।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুবক ব্যাঙ্গালোরে থাকতেন । কিছুদিন আগেই বাড়ি ফিরে এসেছিলেন । দিন তিন চারেক আগে একটি কাজ যোগ দেন তিনি । সেই কর্মস্থলে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরনের এক পাটি চপ্পল তার পরনে থাকলেও আর এক পাটি চপ্পল উদ্ধার হয় ওই রেলব্রিজের ওপর থেকে । মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে । ট্রেন আসতে দেখে ঝাঁপ? নাকি পা পিছলে নিচে পড়ে গিয়ে মৃত্যু, নাকি আত্মহত্যা, নাকি এর পেছনে আর অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube