নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র স্ক্যানারে সায়নী ঘোষ

।। স্বর্ণালী মান্না ।।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়াল অভিনেত্রী  ও তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের । নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল তৃণমূল যুব কংগ্রেসের নেতা কুন্তল ঘোষের ।

আগামী শুক্রবার সকাল ১১টার মধ্যে সায়নী ঘোষেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডি-র পক্ষ থেকে । হাজিরার নির্দেশ দিয়ে মঙ্গলবার একটি নোটিশ পাঠানো হয় অভিনেত্রীকে ।

সূত্রের খবর অনুযায়ী, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সাথে কিছু আর্থিক লেনদেনের উপর ভিত্তি করেই সায়নী ঘোষকে তলব করে তদন্তকারী সংস্থার আধিকারিকরা । পাশাপাশি জানা গিয়েছে, কুন্তল ঘোষের সম্পত্তির তদন্ত করতে গিয়ে উঠে আসে সায়নী ঘোষের নাম । আর সেই কারণেই জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয় তাঁকে ।

অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে একাধিকবার অভিনেত্রীর সাথে মঞ্চে দেখা গেলেও সেই কথা উড়িয়ে দিয়েছেন সায়নী । এবার নতুন করে ইডির এই তলব আবারও উস্কে দিচ্ছে সেই একই প্রশ্ন, তাহলে কি নিয়োগ দুর্নীতিতে জড়িত সায়নী ঘোষও?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube