উলুবেড়িয়ায় মর্মান্তিক ভাবে ছেলের হাতেই মৃত্যু হল বাবার । বৃহস্পতিবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল গৃহকর্তা তপন মণ্ডলের মৃতদেহ ।এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তাঁর ছেলে কুমারেশের দিকে । নেশার জন্য টাকা না মেলায় বাবাকে ইট দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ।
এই মর্মান্তিক ঘতনাটি ঘটে উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার জগন্নাথপুরে । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পেশায় করাতকলের কর্মী কুমারেশ মন্ডল নেশায় আসক্ত ছিলেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, নেশার টাকা না পেলে বাড়িতে অশান্তি করতেন তিনি ।এমনকি এও জানা যাচ্ছে মাসখানেক কোনও কাজের সাথেও যুক্ত ছিলেন না তিনি ।
পরিবারের সদস্যের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সকলে ঘুম থেকে উঠে যাওয়া সত্ত্বেও, বেলা হয়ে গেলেও ঘুম ভাঙে না গৃহকর্তা তপন মণ্ডলের । সেই কারণে পরিবারের সদস্য তার ঘরে গেলে, তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি । ছেলে কুমারেশকে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন তার বাবাকে নেশার ঘোরে ইট দিয়ে মেরে ফেলেছেন তিনি ।
এর পরেই তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । তাকে ধরে ফেলেন এলাকার লোকজন । দড়ি দিয়ে বেঁধে রেখে দেওয়া হয় তাঁকে । পরে পুলিশে খবর দেওয়া হলে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করার পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

