আড়িয়াদহ শুটআউট নিয়ে বিস্ফোরক মদন মিত্র

আড়িয়াদহ শুটআউট নিয়ে আরো বিস্ফোরক বিধায়ক মদন মিত্র “যাদের বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ এসেছে আমি সাতদিন আগে তাদেরকে সাবধান করেছি তাদের বিরুদ্ধে সুপারি দেওয়া হয়েছে এক কোটি টাকা দেবার ,তারা যখন তারাপীঠ যাবে বর্ধমান রোডে তাদের মারবে আমি ওদের বলেছি তোরা ভুল রাস্তায় যাচ্ছিস আমি পুলিশ কমিশনারের সাথে দেখা করে আমি নাম দিয়ে আসব পুলিশকে গোপন রিপোর্ট দেব l এখানে একটা আদালত আছে ওখানে রেপ করলে ছেড়ে দেয়,খুন করলে দু’দিনে ছেড়ে দেয়। কিছু ঠিকাদাঁর আমাদের নাম করে এলাকায় জমি বিবাদে এইরকম ক্রিমিনালদের এগিয়ে দিচ্ছে । এটা সম্পূর্ণ জমির দখল নিয়ে লড়াই ।”

মদন মিত্রের এই বক্তব্যকে কটাক্ষ প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির তিনদিন আগে মূল অভিযুক্ত জায়েন্ট সিংহের জন্মদিনে মদন মিত্রের ছেলে কামারহাটি কোঅর্ডিনেটর শুভরূপ মিত্র সহ কয়েকজন কাউন্সিলরের ছবি সংবাদব্যাধমের সামনে তুলে ধরেন ।

পাশাপাশি এদিন গভীর রাত অবধি দক্ষিনেশ্বর থানার পুলিশ এলাকায় বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের ধরার জন্য তল্লাশি চালায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube