প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ

আবারও প্রকাশ্যে উঠে এল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে । গোষ্ঠী কোন্দলের জেরে গুলি চলল আড়িয়াদহতে । এই ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের যুবনেতা অরিত্র ঘোষ ।ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আড়িয়াদহ এলাকায় ।

দক্ষিণেশ্বর আরিয়াদহ এলাকায় শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে । যুব নেতা অরিত্র ঘোষ ওরফে বুম্বা, কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন । সেই সময় তৃণমূলের আরেক নেতা জয়ন্ত সিংহ তাঁর  দলের সদস্যদের নিয়ে আচমকাই অরিত্র ঘোষের উপর হামলা চালায় ।

যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে চালানো হয় গুলি । সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাকে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে মেরে হাত-পা ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে স্থানীয় সুত্রে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বেলঘরিয়া আরিয়াদহ এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের যুবনেতাকে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube