।। স্বর্ণালী মান্না ।।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দিকে দিকে চলছে সন্ত্রাস । সেই সন্ত্রাসেরই ছবি আবারও প্রকাশ্যে এল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে । বৃহস্পতিবার সকালে বিড়ি থেকে উদ্ধার হল বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত মৃতদেহ ।
পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল সবং । বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল এলাকায় । পরিবারের সদস্যদের অন্যত্র দীপককে হত্যা করে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয় বাড়িতে । ঘটনায় অভিযোগের তির উঠছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ২০২১-এর নির্বাচনের পর থেকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হত তাঁকে । এমনকি নিজের জমিতে চাষ করতে দেওয়া হত না তাঁকে । শুধু তাই নয়, নিজের বাবার মৃতদেহ সৎকার পর্যন্ত করতে দেওয়া হয়নি তাঁকে । একই সঙ্গে চলতে থাকা হুমকির রেশ; দেওয়া হয় স্ত্রীকে সাদা থান পাঠানোর হুমকিও । বিজেপির হয়ে প্রচার করায় কয়েকদিন আগে তৃণমূলের নেতা গোপাল মাইতি, কিরণ রায় তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ।পুলিশকে জানালেও, পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনও ব্যবস্থা ।আর আজ তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে ।
ঘটনার পর মৃতের পরিবারে সাথে দেখা করতে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ । বিজেপি সমর্থকদের নিয়ে থানায় বিক্ষোভও দেখান তিনি । ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি । অন্যদিকে এই রহস্য মৃত্যুর জেরে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন । অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে উঠলেও, তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ঘাসফুল শিবির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

