।। স্বর্ণালী মান্না ।।
বিদেশ থেকে মনোনয়ন পত্র জমা করায় শুরু হয়েছিল উত্তেজনা । ঘটনা প্রকাশ্যে চলে আসতেই ছড়ায় চাঞ্চল্য! এমনই এক ঘটনার জেরে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা । তাঁর কটাক্ষ, শারীরিকভাবে উপস্থিত তগেকেও কিছু প্রার্থী মনোনয়ন পেশ করতে পারছেন না; আর অন্যদিকে বিদেশে থাকা ব্যক্তির মনোনয়ন গ্রহন হয়ে যাচ্ছে?
এই মামলার জল গড়ায় অনেক দূর । মামলার পার্টি করা হয় অভিবাসন দফতর, স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় সরকারকে । অভিবাসন দফতর জানিয়ে দেয়, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই দেশ ছেড়েছিলেন তৃণমূল প্রার্থী মহারুদ্দিন গাজি । অবশেষে নড়ে চড়ে বসে রাজ্য নির্বাচন কমিশন । বাতিল করা হয় গাজির মনোনয়ন । যার জেরে মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতে এবার হচ্ছে না নির্বাচন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

